Author: atif chowdhury

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশের সুযোগ থাকবে না; ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১…

Read More

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে। রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। বার্তায় বলা হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসি

Read More

সারাদেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা চারশ ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৮ হাজার ৭০৫ জন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি সরপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন…

Read More

দেশজুড়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও তীব্র হচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বুধবার (১০ ডিসেম্বর) থেকে দেশে মৌসুমের প্রথম মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ছড়াতে শুরু করবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বঙ্গোপসাগর থেকে গরম ও আর্দ্র বাতাস উত্তর–পূর্ব দিকে এবং উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে ঠাণ্ডা বাতাস দক্ষিণ–পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই দুই ধরনের বাতাসের সংঘর্ষে দেশে কুয়াশার ঘনত্ব বাড়বে। তার পূর্বাভাস অনুযায়ী, বুধবার প্রথমে রাজশাহী ও রংপুর বিভাগে কুয়াশা প্রবেশ করবে। এরপর ধীরে ধীরে তা দেশের উত্তর–পূর্বাঞ্চলে বিস্তার লাভ করবে। বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকাসহ খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে…

Read More

দেশের পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বাড়িয়ে এই ভাড়া বৃদ্ধির পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ট্রেনের বিভিন্ন আসনে ভাড়া বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে। রেলওয়ের ভাষায় ‘পন্টেজ চার্জ’ হলো রেলপথের মধ্যে অবস্থিত সেতু বা অনুরূপ অবকাঠামোর ওপর দিয়ে যাওয়ার জন্য ভাড়ার ওপর আরোপিত একটি অতিরিক্ত মাশুল। নতুন এই হিসাব অনুযায়ী, ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হবে। ফলে মূল দূরত্বের হিসাব বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হচ্ছে। রেলের আয় বাড়াতে গত মে মাসে এই…

Read More

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারে কাছে ১২ দফা সুপারিশমালা পেশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ এবং দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৫ প্রদান উপলক্ষে আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরা হয়। গণমাধ্যমের পরিস্থিতি উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতে টিআইবির সুপারিশগুলো হলো- ১. গণমাধ্যম সংস্কার কমিশনের সকল সুপারিশ অনতিবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ২. কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ করতে হবে। ৩. কমিশনের সুপারিশ মেনে প্রেস কাউন্সিল বিলুপ্ত করে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করতে হবে। ৪. রাষ্ট্রীয় মালিকানাধীন সকল গণমাধ্যমকে জাতীয় বা বাংলাদেশ সম্প্রচার সংস্থা গঠন করে, পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ৫.…

Read More

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় একান্ত বৈঠকে বসেন তারা। দুপুর ২টার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে। জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে। কথা হবে নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল…

Read More

তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত উল্লেখ করে বুধবার ( ১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।   নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।’ তিনি আরও বলেন, ‘চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।’ তফসিলের বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল…

Read More

বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ও স্বপ্নকে অনুসরণ করে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম রোকেয়া তার সময়ের অনেক আগে বিপ্লবী স্বপ্ন দেখেছিলেন, যা সমগ্র সমাজকে নাড়া দিয়েছিল। রোকেয়া যদি এমন স্বপ্ন দেখতে পারেন, আমরাও পারি—শুধু ইচ্ছে থাকতে হবে।’ ড. ইউনূস বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী নারীরা নতুন বাংলাদেশের পরিবর্তনযাত্রার মূল চালিকাশক্তি। রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের কাজ ও সাফল্য শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও সম্মান এনে দিচ্ছে।’ নারীর অর্থনৈতিক স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘রোকেয়া শত বছর…

Read More

আবেদনের প্রেক্ষিতে ‘হুক্কা’ প্রতীকের পরিবর্তে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) ‘চশমা’ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদের আদেশক্রমে এই প্রজ্ঞাপন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালের ২২ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। সে সময় দলের প্রতীক হিসেবে ‘হুক্কা’ দেওয়া হয়। দলটির আবেদনের প্রেক্ষিতে ‘হুক্কা’ প্রতীকের পরিবর্তে ‘চশমা’ প্রতীক নির্ধারণ করা হয়েছে। ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে জাগপা। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি দলের নিবন্ধন বাতিল করে ইসি। তবে ২০২৫ সালের ১৯…

Read More