Author: atif chowdhury

আগামী ২ মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকোনো ধরনের মব ভায়োলেন্সকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা জাতিকে বিক্ষুব্ধ করেছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সরকার দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং আহত প্রার্থীর সুচিকিৎসা নিশ্চিত করবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো ধরনের…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। বৈঠকে তিন দলের দুইজন করে প্রতিনিধি রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিনিধিদলে রয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এনসিপির প্রতিনিধিদলে রয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। এ হামলার…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাক্ষাতে জাতীয় রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সমসাময়িক ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসি

Read More

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। বিডব্লিউওটি তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।  শুক্রবার (১২ ডিসেম্বর) দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদির ওপর হামলা, চট্টগ্রামে বিএনপির একজনের ওপর হামলাসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধীদের গ্রেপ্তারের আওতায় আনার দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’ বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির…

Read More

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) একটি অনুষ্ঠান থেকে ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। নার্গিসের ভাই মেহদির বরাত দিয়ে ‘নার্গিস ফাউন্ডেশন’ এ তথ্য জানিয়েছে। প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন জানায়, আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছেন। খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তার স্ত্রীর গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা…

Read More

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’ এর আগে শুক্রবার বিকেলে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় (ডিএমপি)। এতে বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ তথ্য জানান তিনি। এতে ভার্চুয়ালি তারেক রহমানও যুক্ত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।’ তিনি বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল।’ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।…

Read More

ঢাকার কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এসি

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অনুমোদনহীন ও বেআইনি জনসমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বৈঠকে জানানো হয়, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে—যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ইতোমধ্যে দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ পেয়েছেন। সরকার জানায়, তফসিল–পরবর্তী…

Read More