Author: atif chowdhury

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় ডা. রিচার্ড বিলির নেতৃত্বে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান ডা. রিচার্ড বিলি। এর পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপির…

Read More

বাংলাদেশের টেকসই সামুদ্রিক উন্নয়ন, সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি (ব্লু ইকোনমি) বাস্তবায়নে কার্যকর সুশাসন ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সমুদ্রে অবৈধ, অপ্রকাশিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মাছ ধরা মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি জরুরি। এছাড়া জলবায়ু সংকট ও আইইউইউ মোকাবেলায় কোনো দেশ একা সফল হতে পারে না। এর জন্য প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের ‘দ্য পেনিনসুলা’ হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস আয়োজিত ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশনস: সেইফগার্ডিং ওশান হারমনি’ শীর্ষক ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ‘ড. ফ্রিটজফ…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানান। তিনি জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে; বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এখন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য শুধু নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমেই জানানো হবে।’ তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড যদি মনে…

Read More