Author: atif chowdhury

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন। একইসঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা, অগ্রগতি ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান সত্যিই প্রশংসনীয়। দেশের সুরক্ষা নিশ্চিত করতে আপনারা যে ত্যাগ ও নিষ্ঠা প্রদর্শন করেছেন, তা দৃষ্টান্তমূলক।’ তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং মহামারীর…

Read More

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৯১ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৬৭ জনে। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ৩৯…

Read More

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি, এপিবিএনসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (৩ ডিসেম্বর) সার্বিক নিরাপত্তার জন্য এই বিজিবি মোতায়েন করা হয়। এ বিষয়ে দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে। আরেক প্লাটুন টহলে রয়েছে।’ এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়। তারপরও বুধবার সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতাকর্মী…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হতে মাঝখানে মাত্র ১দিন বাকি। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির সেই জমকালো আয়োজনে কোন দল কাকে পাবে—এ নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড়। ঠিক তার আগ মুহূর্তেই বিশ্বকাপ আলোচনায় আরও আগুন জ্বালিয়ে দিল ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা। এদিকে অপ্টার সুপারকম্পিউটার সব দলের সাম্প্রতিক ফর্ম, পারফরম্যান্স, ইতিহাস এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে নির্ধারণ করেছে। ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোন দেশের বেশি। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরো জয়সহ টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পেনকে তালিকার শীর্ষে তুলে দিয়েছে। দ্বিতীয় স্থানে ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলেসহ শক্তিশালী…

Read More

বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রবাসীরা দেশে এলে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। বিএমইটি কার্ডধারীরা নিজের ব্যবহারের ফোনসহ ৩টি ফোন দেশে আনতে পারবেন; চতুর্থটির জন্য শুল্ক দিতে হবে। যাদের কার্ড নেই তারা নিজের ফোনের বাইরে একটি অতিরিক্ত ফোন ফ্রি আনতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল কেনার বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে। বৈধ আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শুল্কহার…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই।’ বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।’ কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।’ যারা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল দেওয়া হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, রমজানের আগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।’ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য ইসি ‘শতভাগ প্রস্তুত’। একই ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে বলে ভোটের সময় এবং বুথের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশনের পরবর্তী…

Read More

ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি নতুন সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসবে নোটটি। বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে; পরে পর্যায়ক্রমে অন্যান্য শাখায় সরবরাহ করা হবে। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নতুন নোটের সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে শাপলার নকশা। সবুজ রঙকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা নোটটিতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রঙ–পরিবর্তনশীল কালি, লাল পেঁচানো নিরাপত্তা…

Read More

বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসন কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তাসংস্থা রয়টার্সের। রয়টার্স বলছে, যে ১৯টি দেশের অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে, তাদের অনেককেই এর আগে গত জুন মাসে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। নতুন সিদ্ধান্ত সেই নিষেধাজ্ঞাকে আরও কঠোর করছে। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত স্মারকে নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৯টি দেশগুলোর মধ্যে রয়েছে— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এ ছাড়া বুরুন্ডি, কিউবা,…

Read More

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। আসামিপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তারা জড়িত ছিলেন। ট্রাইব্যুনালে হাজির…

Read More