Author: atif chowdhury

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকার বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানায়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কোনো ধরনের বৈষম্য ছাড়াই এসব নাগরিক ও স্থাপনা রক্ষা করতে হবে। বিবৃতিতে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো…

Read More

যশোর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৫৫) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। মিজান যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে। কারা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার দিকে কারাগারের ভেতরে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন মিজান। সেখানে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টায় ছিলেন তিনি। কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় আটক হয়ে কারাগারে যান মিজান।…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালু করার ঘোষণা দিয়েছে সরকার। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ‘ফ্যাসিস্ট টেরোরিস্টদের’ দমনে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে এই অভিযান শুরু করা হচ্ছে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে…

Read More

আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) বিদায়ী অভিভাষণ দেবেন তিনি। প্রধান বিচারপতির অবসর সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন। চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি ২০২৪ সালের ১১ অগাস্ট প্রধান বিচারপতি…

Read More

তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি কলকাতায় পা রাখেন। মেসির এই সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’। প্রায় ১৪ বছর পর ভারতে আসায় মেসিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাকে একনজর দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। এই সফরে মেসির সঙ্গে রয়েছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। সফরের অংশ হিসেবে কলকাতার লেক টাউনে উন্মোচন করা হবে মেসির ৭০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য। আয়োজকদের দাবি, এটি কোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এর আগে একই স্থানে দিয়েগো ম্যারাডোনার…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দ। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সবার সহযোগিতায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’ স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে সরকার কাজ করছে। এতদিন সরকারি…

Read More

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও আগ্রহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানালেও সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী সবাই সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ২৫ বছর পূর্ণ হতে হবে। তবে বয়স ও নাগরিকত্ব ছাড়াও প্রার্থী হওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত ও বিধিনিষেধ রয়েছে। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। দুর্নীতির…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল, বাছাই, জামানত ও প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি জানিয়ে পরিপত্র-২ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ্বিতীয় এ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন। পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ অনুচ্ছেদের (১) ও (২) দফা এবং নির্বাচন পরিচালা বিধিমালা, ২০০৮ এর ৪ বিধি অনুসারে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী কর্তৃক জামানতের অর্থ প্রদান ও নিম্নেবর্ণিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। এতে আরও বলা হয়েছে, নগদ বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ হাজার টাকা নির্বাচন কমিশনের অনুকুলে মনোনয়নপত্রের সাথে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে…

Read More

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংবেদনশীল বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা চিকিৎসা হস্তক্ষেপ না করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক শেষে হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, স্নায়বিক আঘাত এবং চলমান চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। চিকিৎসকরা জানান, ওসমান হাদির অবস্থা বর্তমানে ‘স্ট্যাটিক’, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। তবে গুরুতর মস্তিষ্কের আঘাতের কারণে তার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এ কারণে তাকে কৃত্রিম…

Read More