নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আল্লাম সানাউল্লাহ বলেন, ‘ভোটের দিনে ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।’
ভোটের আগের রাতেই ব্যালট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। প্রবাসী ভোটারদের ব্যালট সোমবার থেকে ছাপানো শুরু হবে। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরানোর নির্দেশ থাকবে, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে। সরকারি ও আধা সরকারি ব্যাংকের কর্মকর্তারা প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হবেন।
এসি
