[ad_1]
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর এসব ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে শিল্পকলার পাশে মোটরসাইকেলে এসে দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা নেই। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।’
[ad_2]
