স্টাফ রিপোর্টার
রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেট, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান দয়ালের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন—একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে অপদস্থ করার উদ্দেশ্যে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
মিছিলে উপস্থিত ছাত্রদল নেতারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
