[ad_1]
মেট্রোরেলের ট্রেনের ছাদে দুই যুবক উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
তবে মেট্রোরেলের ছাদের ওপর ওঠা দুই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও কী কারণে তারা ছাদে উঠেছেন, সেটাও তাৎক্ষণিক জানা যায়নি।
[ad_2]
