অবশেষে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে প্রজাপতি প্রতীকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে ‘আমজনতার দল’। একই সঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধিত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় আমরণ অনশন করেছিলেন। ইসির ইতিবাচক সিদ্ধান্তের পর সেই অনশন সমাপ্ত হয়েছে।
তারেক রহমান বলেন, ‘আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেয়েছি। ইসি জানিয়েছে, আমরা নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর গেজেটে এটি চূড়ান্ত হবে।’
নিবন্ধনের পর দলটি আগামী নির্বাচনে প্রার্থিতা ও ভোটের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
এসি
