ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ৩২তম দিনের মতো অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণ, বেতন স্কেল উন্নয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন।শিক্ষকরা জানান, তারা বহু বছর ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। তীব্র ঠান্ডা, কষ্ট ও অনিশ্চয়তার মধ্যেও প্রতিদিন তারা নির্ধারিত স্থানে অবস্থান করছেন ন্যায্য অধিকার পাওয়ার প্রত্যাশায়।তাদের দাবি—সরকার যেন
দ্রুত এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের মতো স্বীকৃতি ও সমান সুযোগ-সুবিধা প্রদান করে। অন্যথায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এদিকে, চলমান এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানা গেছে। তবে শিক্ষকরা জানিয়েছেন,

